যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন বিটিআরসি সচিব

২০ আগষ্ট, ২০২৪ ১৭:১৯  

২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির সচিব নূর-ই খাজা আলামীন সরকারের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পেয়ে জনাব খাজাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশ থেকে এই তথ্য জানাগেছে।

সূত্রমতে, পদোন্নতির খবর প্রাপ্তির পর পরই রাজধানীর আগারগাঁস্থ প্রশাসনিক এলাকায় অবস্থিত বিটিআরসি ভবনে নূর ই খাজা আলামীনকে কমিশনের মিডিয়া ও কমিউনিকেশন্স উইং ও কমিশন সচিবালয় থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উক্ত উইং এর উপ-পরিচালক মোঃ জাকির হোসেন খাঁন ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ ছালেহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত থেকে নূর-ই খাজার ক্যারিয়ারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

গত ১৩ মে ২০২৪ শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব হিসেবে প্রেষণ এ নিয়োগ পান নূর-ই-খাজা আলামীন। এর আগে তিনি সরকারের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এবং কক্সবাজারের পেকুয়া, নোয়াখালী সদর ও বেগমগঞ্জ, চট্টগ্রামের সন্দীপ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এর ইউএনও, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নূর-ই খাজা ছাড়াও দেশের টেলিকম খাত থেকে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মোঃ রফিকুল হকও একই আদেশে পদোন্নতি পেয়েছেন